ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২২:০১

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মো. আবুল হোসেন (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন বেসরকারি ঔষধ কোম্পানি ইনসেপ্টার প্রশাসনিক বিভাগে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন: ঘাটাইলে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, বাইসাইকেল-যোগে কর্মস্থলে যাওয়ার সময় দ্রুতগামী বাস আবুল হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক চালক ও বাসটি আটক করা সম্ভব হয়নি।

ইত্তেফাক/বিএএফ