মতলবে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, একজন আটক

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:২৯

মতলবে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম দ্বীন মোহাম্মদ (৫০)। সে পেশায় একজন চা বিক্রেতা। সোমবার বিকেলে তাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ওই মেয়ের মা বাদী হয়ে সোমবার বিকেলে মতলব দক্ষিণ থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সরেজমিনে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী গ্রামের আমতলা নামক মার্কেটে ১ডিসেম্বর সন্ধ্যায় দ্বীন মোহাম্মদের দোকানে চিপস কিনতে যায় মেয়েটি। তখন ওই এলাকায় ওয়াজ মাহফিল থাকায় মার্কেটে লোকশূন্য ছিলো। এই সুযোগে দ্বীন মোহাম্মদ মেয়েটিকে প্রলোভন দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে দেয়। ওই সময় মেয়েটিকে ছুরি দেখিয়ে দোকানেই ধর্ষণের চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রীর স্বজনরা জানায়,  স্থানীয় লোকজন দেখে ফেলায় দ্বীন মোহাম্মদ দৌড়ে পালাতে চেষ্টা করে। জনগণ তাকে আটক করে ৯৯৯ এ ফোন দিলে মতলব দক্ষিণ থানার এসআই মো. ফরিদ এসে তাকে থানায় নিয়ে যায়।

মেয়েটির মা বলেন, রাতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে সকালে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করাই। 

আরও পড়ুন: উলিপুরে গাছ চাপায় এক ব্যক্তির মৃত্যু

থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, ওই মেয়েটির মা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় থানায় মামলা করেছেন। আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইত্তেফাক/নূহু