কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব জাফরাবাদ গ্রামের ৪০০ বছরের পুরোনো জগত্ সাহার বাড়ির পুকুরটি ভরাটের প্রক্রিয়া শুরু এবং ইতিমধ্যে কিছু অংশ মাটি ফেলে ভরাটের প্রতিবাদে সোমবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ব্যানারে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন পরমের আহ্বায়ক অধ্যক্ষ শরীফ সাদী, বাপার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, মো. দীন ইসলাম প্রমুখ। মানববন্ধনের পর করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
