গৌরীপুরে বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন নামের এক ব্যক্তি মারা গেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা গ্রামের নিচামা বিলে হাঁস খুঁজতে গিয়ে তিনি পুকুরপাড়ে বিদ্যুত্স্পৃষ্ট হন। নিহত জামাল নহাটা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।