ফুলছড়িতে নারী সমাবেশ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ির নাদের হোসেন শিশু নিকেতন চত্বরে মাদক, সন্ত্রাস নাশকতা, গুজব, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে প্রতিরোধবিষয়ক মহিলা সমাবেশ সোমবার অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন নাদের হোসেন শিশু নিকেতনের পরিচালক আব্দুস ছালাম মিয়া।