মহেশপুরে নাশকতার অভিযোগে গ্রেফতার ২

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:১১

ঝিনাইদহের মহেশপুরে নাশকতার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ১নং আলামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গৌরীনাথপুর গ্রামের মৃত আলী আজমের ছেলে মনির হোসেন ও পাল্লা ফুলবাড়ী গ্রামের আব্দুল বারেকের ছেলে মিজানুর রহমান (৪০)।

আরো পড়ুন: স্ত্রী ও ২ সন্তানকে হত্যার পর নিজের ‘আত্মহত্যা’

থানা সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনির হোসেন ও মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মহেশপুর মহেশপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

মহেশপুর থানার এসআই মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/বিএএফ