ফেনী প্রতিনিধি ও পরশুরাম সংবাদদাতা
ফেনীতে খোলা বাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার শহরের ট্রাংক রোডে শহিদ মিনার চত্বর ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।
টিসিবির পেঁয়াজ বিক্রির স্টাফ জানান, সকাল ১০টা থেকে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। একজন ক্রেতা ৪৫ টাকা দরে এক কেজি করে পেঁয়াজ কিনতে পারছেন। আমরা দুই দিনের জন্য চার টন পেঁয়াজ বরাদ্দ পেয়েছি।
ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান জানান, ফেনীতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। পেঁয়াজের বরাদ্দ আরো বাড়ানোর জন্য চেষ্টা করব।
