কুষ্টিয়ার খোকসা থানার ওসি ক্লোজড

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:০১

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদকে ক্লোজড করা হয়েছে। রবিবার রাতে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলের বিবদমান দুই গ্রুপের কর্মী ও সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত  ৫০ জন আহত হয়।  পালটা-পালটি হামলা ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই সম্মেলনের সভাস্থলসহ আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত ও আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করেই খোকসা থানার ওসি এ বি এম মেহেদী মাসুদকে কুষ্টিয়া পুলিশ লাইনে  ক্লোজড করা হয়।