কিশোরগঞ্জে তিন মাদক বিক্রেতার জেল-জরিমানা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:০২

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও জরিমানা করেছে।

কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচ এম খোদাদাদ হোসেন রবিবার রাতে তাদের এই দণ্ড দেন।

দণ্ডিত করিমগঞ্জ উপজেলার বিলুয়াপাড়া গ্রামের হযরত আলীকে গাঁজা রাখার দায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস এবং দেওপুর গ্রামের হেলালউদ্দিনকে ইয়াবাসহ ও একই গ্রামের সুমনকে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত উভয়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেনের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়।