মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০৯

কবি ড. কাজী আশরাফ মাহমুদ

ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট হিন্দিকবি, বৃটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা, মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহচর, প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক কাজী ড. আশরাফ মাহমুদের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। কাজী আশরাফ মাহমুদ ১৯০৮ সালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর কাজী পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা ডা. কাজী আব্দুস সাত্তার ছিলেন কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা। ১৯২৪ সালে ভারতের রায়পুর হতে মেট্রিক, কলকাতা রিপন কলেজ হতে ১৯২৬ সালে আইএসসি পাস করার পর কলকাতার মেডিক্যাল কলেজে ভর্তি হন। কাজী আশরাফ মাহমুদ মেডিক্যালের ৩য় বর্ষের ছাত্র থাকাবস্থায় বৃটিশ বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয় এবং কলকাতা মেডিক্যাল কলেজ থেকে বহিষ্কৃত হন।

মো. ফেরদৌস

আজ মঙ্গলবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম গোলাম কবির ভুঞার কনিষ্ঠ পুত্র, আওয়ামী লীগ নেতা এম এ করিমের ছোটো ভাই মো. ফেরদৌসের ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বড়নগরে মরহুমের পিত্রালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী

আজ ৩ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার সনদ পাঠকারী, মুজিব নগর সরকারের শপথ গ্রহণকারী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী অধ্যাপক মো. ইউসুফ আলীর ২১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের দিনাজপুরের গ্রামের বাড়িতে দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ হতে তার রুহের মাগফিরাত কামনা করার জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সবাইকে অনুরোধ জানানো হয়েছে।