এইচএসসি পরীক্ষা-২০১৯

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:৩২

মো. কবির হোসেন (সুজন) সিনিয়র প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ, নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।

প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। সামনে পরীক্ষা। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ১ম পত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।

উদ্দীপক : রবিন মজ্জাগত একজন কৃষক। জমিতে ফসল ফলানই তার একমাত্র কাজ। তাই প্রথমে বীজ হতে চারা, চারা হতে ধান রোপন পরবর্তীতে এর থেকে ভালো ফসল ফলানই তার কাজ। সেই হিসেবে ২০১৬ সালে সে ১২০ মন ধান উত্পাদন করে। উদ্ধৃত্ত ফসল অর্থাত্ ১০০ মন ধান সে মৌসুমী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। মৌসুমী ব্যবসায়ীরা আবার আড়ত্দারদের কাছে বিক্রি করে। আড়তদারেরা এই সব ধান গাড়ীতে করে নিয়ে তাদের গুদামে রাখে এবং মৌসুমী ব্যবসায়ীদের টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেয়। আড়তদারদের কাছ থেকে মিলস্ মালিকেরা এই সব ধান কিনে নিয়ে মিলসে্ ভাঙ্গিয়ে মিনিকেট চাল নামে বিভিন্ন পাইকারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। পাইকারী ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহের ক্ষেত্রে নষ্ট হওয়ার ভয়ে বীমা করে এবং এই সব চাল ভালো নিজস্ব মিলসে্ ভাঙ্গানো এই সব প্রচারণা চালায়। ফলে তাদের বিক্রয় প্রসার ঘটে। এইভাবে একজন ভোক্তা তার হাতের কাছে প্রয়োজনীয় পণ্য পেয়ে থাকে।

ক) উপযোগ কী?                                                          খ) লেনদেনের পৌণ:পুনিকতা বলতে কি বুঝায়?                 গ) উপরের উদ্দীপকে রবিনের ফসল ফলানো কোন ধরনের শিল্প? আলোচনা কর।                                           

ঘ) উদ্দীপকে ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর ক্ষেত্রে যে সব পদক্ষেপ  গ্রহন করা হয়েছে তা ব্যবসায়ের কোন ধরনের শাখা হতে পারে বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।            

উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর : উপযোগ বলতে মানুষের অভাব পূরনের ক্ষমতাকে বুঝায়।

উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর : লেনদেনের পৌণ:পুনিকতা বলতে বারে বারে ক্রয় বিক্রয় করে মুনাফা অর্জনের প্রয়াসকে বুঝায়।

একজন ব্যবসায়ী একবার নয় বারে বারে ক্রয় বিক্রয় করে বারে বারে লেনদেন করে অর্থাত্ তার লেনদেন অব্যাহতভাবে সম্পাদন হয়ে থাকে। আর এই লেনদেনের ফলে তার  মুনাফা অর্জিত হয়ে থাকে। তাই এই লেনদেন হলো ব্যবসায়ের একটি মৌলিক বৈশিষ্ট্য। আর লেনদেন এভাবে বার বার ঘটে বলে একে লেনদেনের পৌণ:পুনিকতা বলা হয়।

উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর : উপরের উদ্দীপকে রবিনের ফসল ফলানো প্রাথমিক শিল্পের অন্তর্গত।

প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলা হয়। অর্থাত্ প্রকৃতির সহায়তা নিয়ে কোন কাজ শুরু করা বা কোন কাজ শুরু করার মৌলিক উপকরণকে প্রাথমিক শিল্প বলা হয়।

উপরের উদ্দীপকে রবিন একজন কৃষক। কারণ সে জমিতে ফসল ফলায়। জমিতে ফসল ফলাতে হলে প্রথমে বীজ সংগ্রহ করতে হয়। এই বীজ থেকে চারা উত্পাদন হয় এই চারা রোপনের মাধ্যমে ধান উত্পাদন হয়। এই সকল কাজগুলো প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের প্রাথমিক পদক্ষেপ। যেমন: বন থেকে কাঠ সংগ্রহ, নদী ও সাগর থেকে মুক্তা সংগ্রহ ইত্যাদি। উপরের উদ্দীপকে যে কাজগুলো ঘটেছে তার সবই প্রকৃতির সহায়তার অংশ। তাই এই ধরনের সম্পদ অর্থাত্ ধান সংগ্রহ করাকে প্রাথমিক শিল্প বলা হয়।

                ঘ-এর উত্তর আগামীকাল