আশিয়ান ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড পেলেন ফারহানা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৯:২৪

বিশ্বে তরুণদের জন্য আদর্শিক চরিত্র হলেন বাংলাদেশের তরুণ আইনজীবী ফারহানা রেজা। ‘দক্ষিণ এশিয়া ইয়্যুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৯’-এর পর এবার তিনি লাভ করেছেন ‘ইয়্যুথ আইকন অ্যাওয়ার্ড ২০১৯’ সম্মাননা। জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে যুবশক্তি ও সামাজিক কল্যাণমূলক কাজে বিশেষ ভূমিকা রাখায় ফিলিপাইনের মানিলায় অনুষ্ঠিত আসিয়ান ইয়্যুথ লিডারশিপের সামিটে গত ২৯ নভেম্বর তিনি এই সম্মাননা লাভ করেন। স্থানীয় ম্যানিলা গ্র্যান্ড অপেরা হোটেলে শীর্ষ সম্মেলনের চেয়ারম্যান মি. রবিন কার্লো এবং জিওয়াইপির সভাপতি দিবাকর আরিয়ালের উপস্থিতিতে ফিলিপাইনের সংসদ সদস্য ও জিলার পাঁচ সদস্যের প্রতিনিধি এইচ ক্রিস্টাল এল ব্যাগ্যাসিংয়ের কাছ থেকে ‘আইকন অ্যাওয়ার্ড-২০১৯’ গ্রহণ করেন তিনি। এসময় এশিয়ান দেশগুলোর অন্যান্য পুরস্কার প্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তরুণ আইনজীবী ফারহানা রেজা মুক্তিযোদ্ধা দম্পতি, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার চিফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান ও অধ্যাপিকা মমতাজ বেগমের সুযোগ্যা কন্যা।

স্বীকৃতি পেয়ে অ্যাডভোকেট ফারহানা রেজা বলেন, ‘শুধু পুরস্কার পাওয়ার জন্য নয় দেশের হয়ে কাজ করার জন্য, দেশকে নিয়ে বিশ্বে প্রতিনিধিত্ব করার জন্য আমার মতো তৈরি হচ্ছে অনেকেই।