ইশো নিয়ে এলো ‘ইওর ড্রিম হোম’ ওয়েডিং অফার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২০:৫০

স্মার্ট ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান ইশো (আইএসএইচও) গ্রাহকদের জন্য এই বিয়ের মৌসুমে নিয়ে এসেছে ‘ইওর ড্রিম হোম’ ওয়েডিং অফার। এই অফারে ১০ হাজার ৮৫০ টাকা ছাড়ে গ্রাহকেরা মাত্র ১ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকায় বাসার একটি বেডরুম ও একটি লিভিং-ডাইনিং রুম আকর্ষণীয়ভাবে সাজানোর একটি অনন্য সুযোগ পাচ্ছেন।

অফারটিতে গ্রাহকেরা মাত্র ১ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকা খরচ করলে পাচ্ছেন একটি ম্যালমো সিটার, একটি মুকো ওয়ারড্রোব, একটি বুশউইক ল্যাপটপ টেবিল, একটি বুশউইক সেন্টার টেবিল, একটি বুশউইক সাইড টেবিল, একটি পম্পেই ব্ল্যাক ডাইনিং টেবিল, চারটি ভেস্টারব্রো ডাইনিং চেয়ার, একটি পম্পেই শেলফ, একটি স্মার্ট চার্জিং শেলফ, একটি কাউলুন ফুটন বেড, একটি এলগিন গ্রে ভেলভেট বেড, একটি নাভিলি স্ট্যান্ডিং লাইট এবং একটি মুকো ফ্লোটিং শেলফ।—প্রেস বিজ্ঞপ্তি