দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:০৯

বরিশাল অফিস ও বানারীপাড়া সংবাদদাতা

বরিশাল-বানারীপাড়া সড়কে মঙ্গলবার থ্রি-হুইলারের(মাহিন্দ্রা) সঙ্গে মোটর সাইকেল দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম তাজুল ইসলাম(৩৮)। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। বানারীপাড়া থানার এসআই হাফিজুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মাহিন্দ্র ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাজুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।