কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
ধর্ষণের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় রাজু আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার পারুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক রাজুকে গ্রেফতার করা হয়। রাজু পারুলিয়া গ্রামের হামিদ মৃধার ছেলে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় সাইবার অপরাধ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, পারুলিয়া গ্রামের নবম শ্রেণির স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাজু। পরে সে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিলে ভাইরাল হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, ঐ ছাত্রীর বাবা সোমবার থানায় মামলা করলে আসামি রাজুকে গ্রেফতার করে গোপালগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
