৫৬ কোটি টাকার আয়কর নেমে এলো ১৩ কোটিতে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২২:৩২

৫৬ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগের বিষয়ে জেবিএক্স লজিস্টিক-এর বিরুদ্ধে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে এনবিআর। প্রতিবেদনটি পাবার পর জেবিএক্স-এর বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এনবিআর সূত্র জানিয়েছে, পূর্বে জেবিএক্স লজিস্টিকস-এর কাছে এনবিআর ৫৬ কোটি টাকা আয়কর দাবি করে নোটিশ করেছিল। কিন্তু সাম্প্রতিক এক চিঠিতে তা নামিয়ে আনা হয় ১৩ কোটি টাকায়। এনবিআরকে এ টাকাও দিতে চায় না জেবিএক্স। এরই মধ্যে তারা এনবিআর-এর দাবির বিরুদ্ধে আপিল করেছে—যা শুনানির অপেক্ষায় আছে। উল্লেখ্য, এর আগে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এক রিপোর্টে জেবিএক্স লজিস্টিকস-এর আয়কর ফাঁকি সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়। তাতে দেখা যায়, একটি কর বছরে কোম্পানিটি মোট ৩৬৬ কোটি ৬ লাখ ৪৩ হাজার টাকা আয় করে। এ হিসেবে কোম্পানিটির মোট আয়করের পরিমাণ হবার কথা ৫৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু কোম্পানিটি সংশ্লিষ্ট সময়ে আয় দেখিয়েছিল ১২ কোটি ১২ লাখ টাকা। ইত্তেফাকের রিপোর্টের পর এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত এ সংক্রান্ত নথি তলব করে।