ইকেবানা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:৩৩

সম্প্রতি রাজধানীর পলাশী-নীলক্ষেতের ব্যানবেইস ভবনে দিনব্যাপী আয়োজিত ইকেবানা প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ইউনেস্কো ক্লাব ও ইউনেস্কো কমিশনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, ব্যানবেইসের ডিজি মো. ফসিউল্লাহ, বিএনসিইউর ডিএসজি মো. মনজুর হোসেন ও ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। ইউনেস্কো ক্লাবের সভাপতি মাসুদা এম রশীদ চৌধুরী এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন সুলতানা তাহমিনা, দ্বিতীয় মেহবুবা রহমান এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন মেহের আকতার। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মনকাড়া এই ইকেবানা প্রদর্শনী ছিল বেশ আকর্ষণীয়। নগরীর ২৫ জন তরুণী ও মহিলা এ প্রতিযোগিতায় অংশ নেন।—প্রেস বিজ্ঞপ্তি