পাকিস্তানে নওয়াজ শরিফের ভাই-ভাতিজার সম্পত্তি জব্দ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:৩৫

পাকিস্তানে এবার সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই এবং পাকিস্তান মুসলিম লীগের (এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ ও তার দুই পুত্র হামজা শাহবাজ ও সালমান শাহবাজের সম্পত্তি জব্দের নির্দেশনা জারি করেছে দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি)। দুনীতির অভিযোগে লাহোর, চিনিয়ট ও হরিপুরসহ বিভিন্ন শহরে থাকা তাদের সম্পত্তি জব্দ হবে বলে জানিয়েছে এনএবি। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে এনএবি সম্পত্তির বিবরণ দিয়ে এ সংক্রান্ত ছয়টি নির্দেশনা জারি করেছে। -ডন