দ্রুত জয়ের রেকর্ড

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:২১

বোলার-ব্যাটসম্যানদের দাপটে গতকাল সিলেটে বাংলাদেশের বিপক্ষে ৫৫ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এত বল বাকী রেখেই আগে কখনো জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।  টস জিতে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ১২৯ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১০.৫ ওভারে ম্যাচ জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। তখনো ম্যাচের ৫৫ বল বাকী ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত ম্যাচ জয়ের রেকর্ডটা অবশ্য শ্রীলঙ্কার দখলে। ২০১৪ সালে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ বল বাকী রেখে ৯ উইকেটে ম্যাচ জিতে লঙ্কানরা। ওই ম্যাচে ৩৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে ১ উইকেট হারিয়ে পঞ্চম ওভার শেষে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।