মিঠাপুকুরে ট্রাক্টরের ধাক্কায় ২ শিশু-কিশোর নিহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৩:০৯

রংপুরের মিঠাপুকুরে ট্রাক্টরের ধাক্কায় দুই শিশু-কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে। এতে গুরুতর আহত হয়েছে আরো একজন। বুধবার সকালে শঠিবাড়ি মাহিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- এইচএসসি পরীক্ষার্থী সানোয়ার হোসেন সাব্বির (১৮) ও শিশু শিক্ষার্থী আল ফারাবি (৭)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

 

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/এএম