বরিশাল কুমিল্লা, পাবনা ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী গত শনিবার কলেজগুলোর নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে বরিশাল ক্যাডেট কলেজে বিজয়ী হয়েছে শেরেবাংলা হাউস। রানার্স-আপ হয়েছে শহীদ সোহ্রাওয়ার্দী হাউস। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো: মাঈন উল্লাহ চৌধুরী। কুমিল্লা ক্যাডেট কলেজে বিজয়ী হয়েছে মেঘনা হাউস । রানার্স-আপ হয়েছে তিতাস হাউস। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তাবরেজ শামস চৌধুরী। পাবনা ক্যাডেট কলেজে বিজয়ী হয়েছে সিরাজী হাউস । রানার্স-আপ হয়েছে ভাসানী হাউস। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো:সাইফুল আলম।
ঝিনাইদহ ক্যাডেট কলেজে বিজয়ী হয়েছে খায়বার হাউস । উপবিজয়ী হয়েছে হুনাইন হাউস। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। আইএসপিআর।
