এশিয়ান ইনডোর হকিতে খেলবে বাংলাদেশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:১৮

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান ইনডোর হকি টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্ট হবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। আগামী জুনে হবে টুর্নামেন্ট। বাংলাদেশ আমন্ত্রণ পেয়ে বিবেচনায় রেখেছে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদকে জানিয়েছেন আমরা আমন্ত্রণ পেয়েছি এবং অংশগ্রহণ করব। করা উচিত। ’

ইনডোর গেমস হকি হবে সিক্স এ সাইড টুর্নামেন্ট। আব্দুস সাদেক বললেন, ‘এ ধরনের টুর্নামেন্টে বাংলাদেশ খেলেনি। এবার আমন্ত্রণ পেয়েছে আমরা অংশগ্রহণ করতে চাই।’ এশিয়ার সব দেশকে আমন্ত্রণ পাঠিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। কারা খেলবে তা নিশ্চিত না হলেও বাংলাদেশ চায় ভালো ভাবে প্রস্তুতি নিয়ে রাখতে। আব্দুস সাদেক জানিয়েছেন, ফাইভ এ সাইড হকিতে বাংলাদেশ খেলেছে। বিশেষ করে বিকেএসপিতে এর চর্চাটা রয়েছে। কিন্তু সিক্স এ সাইড হকির প্রচলনটা আমাদের নেই। কোচ নির্ধারণ করে অনুশীলন করার উদ্যোগ নিচ্ছি আমরা। বর্তমান হকি স্টেডিয়ামে এই অনুশীলন সম্ভব না। তাই হকি স্টেডিয়ামের পাশেই শেখ রাসেল রোলার স্কেটিংয়ের যে মাঠ রয়েছে এখানে অনুশীলন করানো হবে। সিক্সএ সাইডের খেলা অন্য কোথাও অনুশীলন করা সম্ভব হবে না।

সিক্স এ সাইড হকির খেলা হবে ২০ মিনিট করে ৪০ মিনিট করে। কোনো বিরতি নেই। আব্দুস সাদেক বললেন, ‘সিক্স এ সাইডের খেলাটা আইস হকির মতোই।’

বিভিন্ন বয়সের এবং সিনিয়রদের দল নিয়ে এশিয়ান ইনডোর হকি হবে। বাংলাদেশ কোন গ্রুপের খেলায় অংশগ্রহণ করবে তা নিশ্চিত নয়।