ব্যুত্থান মার্শাল আর্ট এর দুই দিনব্যাপী ১২তম জাতীয় সহ প্রতিযোগিতার সমাপনী গত শনিবার রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এবার দেশের ৩০ জেলার শতাধিক প্রতিযোগি অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজশাহীর প্যারামাউন্ট স্কুলের ৩৫ জন প্রতিযোগির অংশগ্রহণ।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বরেন্দ্র রিসার্চ জাদুঘরের পরিচালক প্রফেসর ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী, ইন্টারন্যাশনাল ব্যুত্থান ফেডারেশন ইউএসএ সেক্রেটারী জেনারেল ও বিশ্ব রেকর্ডধারী ডিসকভারী চ্যানেল খ্যাত সুপার হিউম্যান গ্র্যান্ডমাস্টার ড. ইউরী বজ্রমুনি।-প্রেস বিজ্ঞপ্তি
