পঞ্চগড়ে উত্পাদিত কাঁচা চা-পাতার পরিবহন বাদে প্রতি কেজির মূল্য ১৬ দশমিক ৮০ টাকা পুনরায় নির্ধারণ করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘কাঁচা চা-পাতা সরবরাহ ও চলমান পরিস্থিতি’ নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চা কারখানা মালিক, চা-চাষি ও চা বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, চা-চাষিদের পক্ষে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ বি এম আকতারুজ্জামান শাহজাহান, কারখানা মালিকদের পক্ষে মোশাররফ হোসেন, শাহ আলম ভূঁইয়া চা বোর্ডের প্রতিনিধি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুন বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান।
