চট্টগ্রামে তিন ছিনতাইকারী আটক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:২১

চট্টগ্রাম নগরীতে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। এরা হলো—মেহেরাজ রহমান রাকিব, মো. রানা ও মো. মিরাজ হোসেন। এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, নাসির নামে এক ব্যক্তি কোতোয়ালি থানাধীন জেল রোড এলাকা থেকে বাসায় ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় কয়েক জন পথচারী বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ছিনকাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়।