বগুড়ার শেরপুরের হাটখোলা রোডে নির্মাণাধীন ভবনে বুধবার বিদ্যুত্ সংযোগ দেওয়ার সময় স্পৃষ্ট হয়ে মিন্টু নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত মিন্টু শেরপুর পৌর শহরের উত্তরসাহাপাড়া গ্রামের ভাদু মিস্ত্রির ছেলে। বিদ্যুত্স্পৃষ্ট মিন্টুকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সাজিদ হাসান লিংকন বলেন, মিন্টু বিদ্যুত্স্পৃষ্টই শুধু হয়নি, সম্ভবত পড়ে গিয়ে মাথায় আঘাতও পেয়েছিল, তার নাক দিয়ে রক্তক্ষরণ হয়।
