জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে নয়

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭

আন্তঃনগর ট্রেনগুলোতে থাকে চরম ভিড়। বিপুল জনগোষ্ঠীর এই দেশে তাই অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠে। ট্রেনের ছাদে অনেক সময় চাঁদাবাজি, ছিনতাই, লুটতরাজের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। আর এরই মধ্যে একশ্রেণির ফেরিওয়ালা ঝুঁকি নিয়ে তাদের জিনিসপত্র বিক্রি করে।  সে নিজেও বিপদে পড়ে আর অন্যকেও বিপদে ফেলে। রেলের ছাদে সবসময় ওত পেতে বসে থাকে মাদকসেবীরা, যারা যে কোনো মুহূর্তে বেপরোয়া হয়ে ওঠে এবং সাধারণ মানুষকে অনেক সময় আক্রমণ করে বসে এবং সর্বস্ব লুট করার জোর প্রচেষ্টা চালায়। ভুক্তভোগী ব্যক্তি তার জিনিসপত্র দিতে না চাইলে এক পর্যায়ে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার মতো নির্মম ঘটনাও ঘটে। তাই সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এই যে, সাধারণ মানুষ যাতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাতায়াত না করে—তা রোধ করা হোক।

মো. ওসমান গনি শুভ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়