ওসমানী স্মৃতি মিলনায়তন ও ওসমানী উদ্যান

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭

ওসমানী স্মৃতি মিলানায়তনের আন্তর্জাতিক মানে উন্নয়নের কাজ চলতি বছরের মার্চ মাসে শুরু করে ২০২০ সালের জুন মাসে শেষ করার কথা থাকলেও নির্ধারিত মেয়াদের প্রায় সাত মাস আগে এর কাজ শেষ হবে বলে জানা যায়। কিন্তু ওসমানী মিলনায়তনের দক্ষিণাংশের সীমানা ঘেঁষা ওসমানী উদ্যানের সংস্কার কাজের অতি ধীর গতিতে আমরা হতাশ। বাস্তবায়নের নির্ধারিত মেয়াদের বত্সরাধিকাল পার হয়ে গেলেও সংস্কার কাজ কখন শেষ হবে কেউ জানে না। যা হোক, ওসমানী স্মৃতি মিলনায়তনের মতো যত দ্রুত সম্ভব ওসমানী উদ্যানের সংস্কার তথা উন্নয়ন ও আধুনিকায়নের কাজ শেষ করার জন্য মাননীয় মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি।

হাজী মো. আলী বশির

৮৮/৮৯ আগাসাদেক রোড,

মাহবুব আলী

৪১ আবদুল হাদী লেন, বংশাল, ঢাকা