চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নির্বাচনে কোষাধ্যক্ষ পদ ছাড়া অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিনের মনোনীত প্রার্থীরা। বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
গতকাল বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কোষাধ্যক্ষ পদ ছাড়া অন্য প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তাই আগামী ১৮ ডিসেম্বর সিজেকেএস-এর নির্বাচন পূর্ব নির্ধারিত দিনে শুরু হবে। কোষাধ্যক্ষ পদে ভোটাভুটি হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ জেড এম শরীফ হোসেন। কোনো প্রার্থী না থাকায় আগামী চার বছরের জন্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আ জ ম নাছিরউদ্দিন। সহ-সভাপতির চারটি পদে নির্বাচিত হয়েছেন : রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান ও দিদারুল আলম চৌধুরী। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সৈয়দ শাহাবুদ্দিন শামীম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম ও মশিউর রহমান।
সদস্যপদে নির্বাচিতরা হলেন :
এম এ হাসেম, সৈয়দ আবুল বশর, জহিরউদ্দিন চৌধুরী, আবদুল হান্নান আকবর, আ ন ম ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, জি এম হাসান, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মো. শাহাজাহান, জমিরউদ্দিন বুলু, মো. বাসেত, হাসান মুরাদ বিপ্লব ও নাছির মিয়া, উপজেলা কোটা থেকে প্রদীপ ভট্টাচার্য ও হারুন আল রশিদ, সংরক্ষিত মহিলা কোটা থেকে নির্বাচিত হয়েছেন রেখা আলম ও রিজিয়া বেগম ছবি।
