মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের কমিটিতে সাক্ষ্য দিলেন সংবিধান বিশেষজ্ঞরা। গতকাল পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে অভিশংসনের সাংবিধানিক ভিত্তি সম্পর্কে সাক্ষ্য দেন সংবিধান বিশেষজ্ঞ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক নোয়া ফেলডম্যান, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্যামেলা কার্লান এবং নর্থ ক্যারোলাইনার মাইকেল গেরহার্ট। তারা সবাই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন বলে জানান। তবে রিপাবলিকানপন্থি এক সংবিধান বিশেষজ্ঞ বলেন, তদন্তে কেউই সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষারোপ করেননি। ফলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা যায় না।
এর আগে মঙ্গলবার তদন্ত কমিটি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইউক্রেনের রাজনৈতিক হস্তক্ষেপের অনুরোধ ও কংগ্রেসের এই সম্পর্কিত তদন্তে বাধা প্রদানে অসদাচরণের অভিযোগ এনে ৩০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হবার পর বিচার বিভাগকে হস্তান্তর করা হয়। প্রায় তিন মাস ধরে অভিশংসন তদন্ত চলছে। -রয়টার্স ও ভয়েস অব আমেরিকা
