লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ২ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৫১

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা দুই দল সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়কালে তারা নিহত হয়।

নিহতরা হলেন, সদর উপজেলার দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে  শাহাদাত ও  বড়ইতলা গ্রামের তোফায়েল আহমেদের ছেলে খোরশেদ।

আরো পড়ুন: ৮ বছর পর সিলেট আওয়ামী লীগের সম্মেলন আজ

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, রাতে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পেয়ে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তাদের ধারণা দুই দল সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় তারা নিহত হন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চার রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম