ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই দিনমজুরের মৃত্যু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৪:২৯

ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার দুপুরে আল আমীন (৪০) ও ইব্রাহীম মাতুব্বর (৩৫) নামের দুই দিনমজুর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। ওসি এসএম মাকসুদুর রহমান জানান, তাদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো এবং অপমৃত্যু মামলা করা হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা হারুন খানের ছেলে আল আমীন একটি পুকুরে মাছ শিকারের জন্য লোহার রড দিয়ে পুকুরের কচুরিপানা সড়ানোর সময় অসাবধানতাবশত রডটি পল্লীবিদ্যুৎ লাইনের উপর পড়লে আল আমীন বিদ্যুতের তারে জড়িয়ে যায়। তাকে ছাড়াতে গিয়ে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফেরেস্তালি মাতুব্বরের ছেলে ইব্রহীম মাতুব্বর বিদ্যুতায়িত হয়। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/আরকেজি