টঙ্গিতে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৭:১৪

গাজীপুরের টঙ্গীতে আনাম টেক্সটাইল নামের একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ফায়ার সার্ভিসের অপারেটর জিয়াউর রহমান অগ্নিকাণ্ডের খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গীর বেড়িবাঁধের ধউর এলাকা সংলগ্ন আনাম টেক্সটাইল নামে একটি টিনসেড স্পিনিং মিলে আগুন লাগে। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডটি কিছুটা ভয়াবহ বলেও জানান তিনি।

ইত্তেফাক/জেডএইচডি