শিশির ভেজা পায়ে কৃষকের দল
হেঁটে যায় ধানখেতে খুশি টলমল
সোনা ধরা ধানখেত নুয়ে আছে ভারে
বুকে ধরে হিরে ফুল ওই নিয়ে যা রে...
এই মাঘে ওই গাঁয়ে বিয়ে দেবে কনে
ধান বেচে আয় হবে আশা তার মনে
অভাবের খাতগুলো যদি কিছু মিটে
আশাভরা ঐ বুক ছেঁড়া জামা পিঠে।
ধানগুলো ধান নয় কৃষকের ঘাম
স্বপ্নরা প্রজাপতি ওড়ে অবিরাম।
