লক্ষ্মীপুরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতরা হলেন—দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন ও রড়ইতোলা গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে খোরশেদ আলম ।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মজিবুর রহমান জানান, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় বাহিনীর দুই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
