টেকনাফে বৃহস্পতিবার দুপুরে দুর্বৃত্তের হামলায় এক জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের নাম আনোয়ারুল ইসলাম (২২)।
ঘটনার দিন টেকনাফের হ্নীলা আলী আকবর পাড়ায় শ্বশুরবাড়িতে বসবাসরত রঙ্গিখালী মাদ্রাসাপাড়ার সোলতান আহমদের ছেলে আনোয়ারুল ইসলামকে দুর্বৃত্তরা মারধর ও ছুরিকাঘাতে রক্তাক্ত করে ফেলে যায়। খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এ বি এম এস দোহার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এ বি এম এস দোহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনোয়ারের রক্তাক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
