সাদুল্লাপুরে বিশ্ব মানবিক মর্যাদা দিবস পালিত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:০৯

গাইবান্ধার সাদুল্লাপুরে বিশ্ব মানবিক মর্যাদা দিবসে জাতি-বর্ণ ও পেশাভিত্তিক সব বৈষম্যের অবসান ঘটিয়ে মানুষ হিসেবে মর্যাদাপূর্ণ জীবনের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবার উপজেলার গাইবান্ধা সড়কের স্থানীয় পাবলিক লাইব্রেরির সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন উপজেলা শাখা ও নাগরিক উদ্যোগ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

এদিকে, মাগুরা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে মাগুরায় সমমর্যদাসহ আট দফা  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, জেলা শাখা ও দলিত সমাজকল্যাণ ফাউন্ডেশন মাগুরা যৌথভাবে আট দফা দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেন।