আজ সোমবার দুপুরে পুলিশ ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা মহল্লায় স্বামী পরিত্যাক্ত এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তার নাম জুঁই খাতুন (২০)। সে ঐ মহল্লার জিয়ারুল ইসলামের মেয়ে। পুলিশ জানায়, লাশটি জিয়ারুলের ঘরের আড়ার সঙ্গে ঝুলে ছিল।
জানা গেছে, গত বছর উপজেলার নুরনগর গ্রামের আব্দুল আলিমের সঙ্গে জুঁই খাতুনের বিয়ে হয়। কয়েক মাস পর তাদের ছাড়াছাড়ি হয়। এর পর থেকে জুঁই বাবার বাড়িতেই ছিল।
গ্রামবাসীর সঙ্গে আলাপে জানা যায়, ঘটনার দিন সকালে জুঁইয়ের বড় চাচা আলম জুঁইকে মারপিট করে। এ কারণে ক্ষোভে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
ভাঙ্গুড়া থানার এসআই সুভাষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
