নাগরিক তথ্য সংগ্রহ সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:১০

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে নাগরিক তথ্য সংগ্রহ সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গতকাল বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ থানা থেকে বের করা হয়। নবাবগঞ্জ থানা পুলিশ আয়োজিত এই শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ওসি মো. মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, দেওয়ান তুহিনুর রহমান, মাসুদুর রহমান, নবাবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক মো. আশরাফুল আলম তালুকদার, সুজন বিশ্বাস, মো. মশিউর রহমান খান, নজরুল ইসলাম, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।