চিরনিদ্রায় শায়িত শরণখোলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০৮

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বৃহস্পতিবার জানাজা শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রায়েন্দা সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় বাগেরহাটের জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জমান টুকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জমান, সহকারী পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ আলম বাচ্চু, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানসহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া সকালে জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পঙ্কচ চন্দ্র মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় মো. কামাল উদ্দিন আকন (৬৫) হঠাৎ অসুস্থ হলে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর সকাল ৬টা ১৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইত্তেফাক/জেডএইচ