পিরোজপুরের কাউখালীতে একটি পোল্ট্রি ফার্মে আগুন লেগে প্রায় দুই হাজার লেয়ার মুরগি পুড়ে মারা গেছে। শুক্রবার সকাল ৬টায় উপজেলার সরকারি বালক বিদ্যালয়ের পাশের এমএম পোর্ল্ট্রি ফার্মে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কাউখালীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক ফরিদ ও জালাল জানান, সকাল ছয়টার দিকে মুরগির ফার্মটিতে আগুন লাগে। এ সময় ফার্মের লোকজন ঘুমিয়ে থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ফার্মটি জনবসতি থেকে দূরে অবস্থিত হওয়ায় লোকজন যাওয়ার আগেই মুরগিসহ ফার্মটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরে থাকা প্রায় দুই হাজার লেয়ার মুরগিসহ মুরগির খাবার গুলো পুড়ে যায়। তিনি দাবি করেন, এতে ক্ষতি পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
আরও পড়ুন: মতলব কলেরা হাসপাতালে ১৭ দিনে ভর্তি ৩ সহস্রাধিক শিশু
কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ইত্তেফাক/এসি
