নজরুল বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষায় জালিয়াতি আটক এক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:৩১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান)-এর (২০১৯-২০ শিক্ষাবর্ষ) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে উত্তীর্ণ হয়ে সাক্ষাত্কার দিতে এসে মারুফ রহমান নামের এক জন আটক হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, ভর্তির সাক্ষাত্কার দিতে এসে মারুফ রহমান নামের এক শিক্ষার্থী আটক হয়েছে। সে ভর্তি পরীক্ষায় অংশ নেয়নি। তার প্রবেশপত্র দিয়ে অন্য কেউ পরীক্ষা দিয়ে গেছে। আটক হওয়ার পরে সে অপরাধ স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।