বঙ্গবন্ধু বিপিএল

উদ্বোধনী অনুষ্ঠানের আরো টিকিট

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫৫

শুরুতে তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল জানানো হয়েছে, দর্শকের বিপুল আগ্রহের কথা বিবেচনায় নিয়ে আরেকটি ক্যাটাগরির কিছু টিকিট উন্মুক্ত করা হয়েছে। ‘অন গ্রাউন্ড’ নামে মাঠে বসে দেখার এই টিকিট পাওয়া যাবে ৫ হাজার টাকা করে।

এছাড়া ক্লাব হাউজের টিকিটের দাম ১ হাজার টাকা করে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২ হাজার ৫০০ টাকায়। এ ছাড়া সবচেয়ে দামি, মঞ্চের সামনের মাঠের টিকিট পাওয়া যাবে ১০ হাজার টাকায়।

রবিবার বিকাল ৪:৩০টা থেকে শুরু হবে অনুষ্ঠান। এর আগে ২:৩০টা থেকে দর্শকের জন্য গেট খোলা হবে। আর ৫:৩০টায় গেট বন্ধ করে দেওয়া হবে।