দুমকিতে ডাকাতি সংঘটিত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

রবিবার রাতে দুমকিতে সিঁধ কেটে এক গৃহস্থের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। স্থানীয়রা জানান, ওই বাড়ির সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় সংঘবব্ধ ডাকাত দল বসতঘরের সামনের দিকে সিঁধ কেটে বারান্দায় ঢোকে। ঘরের দরজা বন্ধ পেয়ে ফের বারান্দায় সিঁধ কেটে বসতঘরে ঢুকে পরিবারের সবাইকে বেঁধে রেখে নগদ টাকা ও মালামাল নিয়ে দ্রুত নেমে যায়। ডাকাতরা ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুমকি থানার ওসি মনিরুজ্জামান বলেন, মোবাইল ফোনে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ওই পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।