রাজধানীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের দুই জঙ্গি গ্রেফতার হয়েছে। তারা হলেন মঞ্জুরুল ইসলাম সোহাগ ও আব্বাস উদ্দিন। র্যাব-৪ বৃহস্পতিবার রাতে পল্লবীর কেডিসি ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় জঙ্গি সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল কনটেন্ট ও মোবাইল ফোন।
র্যাব-৪ অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক জানান, আটককৃতরা জঙ্গি তত্পরতা, প্রশিক্ষণ ও করণীয় সম্পর্কে তারা নিজেদের মধ্যে অনলাইনে যোগাযোগ করে সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গোপন বৈঠক করতে পল্লবী এলাকায় মিলিত হওয়াi চেষ্টা করছিল। সেখানে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। এ সময় তাদের দলের আরো বেশ কয়েক জন সদস্য পালিয়ে যায়। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মোজাম্মেল হক আরো বলেন, কিছুদিন আগে রাজধানী থেকে আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেফতারকৃত ছয় সদস্যের দেওয়া তথ্যেই বৃহস্পতিবার এ দুজনকে র্যাব গ্রেফতার করে।
