বেতাগীতে ধর্ষণের অভিযোগে আইনজীবী জেলহাজতে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

বরগুনার বেতাগীতে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে সেলিম হোসেন নামে এক আইনজীবীকে গ্রেফতার করে গতকাল শুক্রবার বরগুনা জেলা কারাগারে পাঠান হয়েছে। জানা গেছে, উপজেলার কাজিরাবাদ গ্রামের এক গৃহবধূ বৃহস্পতিবার রাতে থানায় এসে অ্যাডভোকেট সেলিম হোসেনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। গৃহবধূর অভিযোগ—বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্বামী বাসায় না থাকায় সেলিম হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। তার চিত্কার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। রাতেই বেতাগী থানায় ধর্ষণের মামলা দায়ের করেন ঐ গৃহবধূ।

বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ পেয়ে শুক্রবার সকাল ১১টার দিকে সেলিম হোসেনকে গ্রেফতার করে বিকালে কারাগারে পাঠান হয়।