ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সংঘাত নিরসন করে শান্তি স্থাপনে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের জন্য একটি প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। গতকাল পাশ করা প্রস্তাবে পশ্চিম তীরে ইসরাইলের দখলদারিত্বের ব্যাপারেও হঁশিয়ারি দেওয়া হয়েছে। ২২৬-১৮৮ ভোটে প্রস্তাবটি পাশ হয়। যদিও এই প্রস্তাব মানতে বাধ্য নয় ইসরাইলপন্থি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। গত মাসেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরাইলের বসতি স্থাপন অবৈধ নয়। -আল জাজিরা
