কাশিয়ানীতে কাঠমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:২৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফিরোজ মোল্লা (৪০) নামে এক কাঠমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার কাশিয়ানী এমএ খালেক ডিগ্রি কলেজ মাঠ থেকে ফিরোজ মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার চর পিঙ্গলিয়া গ্রামের মৃত আলেব মোল্লার ছেলে।

 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, শুক্রবার রাতের কোনো এক সময় এমএ খালেক ডিগ্রি কলেজ মাঠে ফিরোজ মোল্লাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার সকালে কলেজ মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ  জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আরো পড়ুন : রুম্পা হত্যার বিচারের দাবিতে উত্তাল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়

তিনি আরও জানান, তার মাথা, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানা যায়নি।

 

ইত্তেফাক/ইউবি