নরসিংদীর ১০০শয্যা জেলা হাসপাতালের একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১১টায় হাসপাতাল চত্বরে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নরসিংদী জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার জন্য মেডিক্যাল এসোসিয়েশনের পাশে একটি পরিত্যক্ত গোডাউনের সামনের খালি জায়গায় পোড়ানো হচ্ছিলো। এরমধ্যে আগুনের ফুলকি পরিত্যক্ত গোডাউনের ভেতরে চলে যায়। পরে সেখানে থাকা পুরাতন বেড ও অন্য জিনিসের মধ্যে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার এএনএম ডা. মিজানুর রহমান জানান, সকালে হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার জন্য পোড়ানো হচ্ছিল। এরমধ্যে আগুনের ফুলকা পরিত্যক্ত গোডাউনের ভেতরে চলে গিয়ে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়।
আরও পড়ুন: খালেদা জিয়ার জামিন হলে তারা কি ঘটাবেন তা অনুমেয়: তথ্যমন্ত্রী
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহিন আলম বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করি। পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে সময় লেগেছে।'
ইত্তেফাক/নূহু
