টেকনাফে নাফ নদীতে সাঁতার কেটে ইয়াবার বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মো. হাফেজ আহমেদ (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে বিজিবি।
ওই যুবক টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা। বাবার নাম আলী হোসেন।
সূত্র জানায়, শনিবার ভোর ৪টায় ওই যুবক নাফ নদী সাঁতরিয়ে ইয়াবার বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছিলেন। তখন তিনি টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ টহল দলের হাতে ধরা পড়েন।
আরও পড়ুন: এসএ গেমস : নেপালকে হারিয়ে হ্যাট্টিক জয় বাংলাদেশের
পরে বস্তাটি ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৪৪ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য এক কোটি ৩২ লাখ টাকা।
টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/এসি
